গরমে ডেস্টিনেশন পাহাড়ের নিরিবিলি অফবিট! পশ্চিমবঙ্গেই রয়েছে সেরা ৬ জায়গা

Spread the love

গরমে হাঁসফাঁস অবস্থা রাজ্যে। এর মধ্যে কয়েক দিনের জন্য স্বস্তি দিতে পারে উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চল। পাহাড় নিয়ে মানুষের মনে আলাদাই উত্তেজনা। সমতলে উত্তাপ বাড়লেই ব্যাগ গুছিয়ে পাহাড়ের উদ্দেশ্যে বেড়িয়ে পড়া মানুষের চিরকালের স্বভাব। কিন্তু পাহাড়েও কি আদৌ কি শান্তি পাচ্ছে মানুষ? গরমের থেকে বাঁচতে হাজার হাজার মানুষের ভিড় জমছে সেখানে। পা ফেলার জায়গাটুকুও থাকছে না সেখানে। সাধারণত দার্জিলিং-গ্যাংটকে বাকি পর্যটকদের ভিড়েই গা ভাসায় মানুষ। কিন্তু আপনি কি জানেন এই পাহাড়েই লুকিয়ে আছে এমনকিছু অফবিট জায়গা যেখানে মানুষের ভিড় নেই বললেই চলে। আর শান্তি আনলিমিটেড। আজ রইল এই রকমই কয়েকটি জায়গার হদিশ।

সিটং: ‘কমলা লেবুর গ্রাম’। সাধারণত এই নামেই পরিচিত এই পাহাড়ি ছোট্ট গ্রামটি। এখানে এলে চোখে পড়বে একাধিক কমলালেবু বাগান। আর ছবির মতো সুন্দর চারিদিক পাহাড় ঘেরা একটি গ্রাম। তবে সাধারণত শীতকালে এই কমলালেবু বেশি চোখে পড়ে। কিন্তু সমতলের ভরা গ্রীষ্মে এখানকার মনোরম আবহাওয়া পর্যটকদের বিশেষ আকর্ষণ করে।

ঋষিখোলা: একদম পশ্চিমবঙ্গ ও সিকিম সীমান্তে অবস্থিত এই ঋষিখোলা। যারা পাহাড়-নদীর এক অপূর্ব মেলবন্ধন উপভোগ করতে চান তাঁদের জন্য এই জায়গাটিই হয়ে উঠতে পারে সেরা ডেস্টিনেশন। নদীর ধারে ক্যাম্পিং করার জন্য উপযুক্ত জায়গা এটি।

দাওয়াইপানি: দার্জিলিং থেকে কিছুটা দূরেই অবস্থিত এই পাহাড়ি গ্রাম। একদম শান্ত এই গ্রাম। কোলাহল থেকে একদম ভিন্ন। এখান থেকে কাঞ্চনজঙ্ঘার একটি অসাধারণ দৃশ্য দেখা যায় যা পাহাড় প্রেমীদের কাছে অত্যন্ত প্রিয়। নিরিবিলি পরিবেশে হিমালয়ের সৌন্দর্য উপভোগ করার জন্য আদর্শ জায়গা এটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *